mdasadujjmansupto
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১০:৫৫ পিএম
উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ২২:৫৫
পরীমনিকে আটকের পর রাজ মাল্টিমিডিয়ার মালিক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান পরিচালনা করছে র্যাবের একটি বিশেষ দল।
বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার পর পরই রাজের বনানীর ব্লক-জি, রোড নম্বর-৭ এর ৪১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে র্যাব কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন জানান, 'অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।'
নজরুল ইসলাম চলচ্চিত্র অঙ্গনের বেশ পরিচিত মুখ। তিনিও পরীমনির সঙ্গে ব্ল্যাকমেইল-সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে র্যাবের কাছে প্রাথমিক তথ্য আছে।