বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক স্বামীর সঙ্গে ফিরতে চান শ্রাবন্তী

UttorDokkhin

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০১:০৫ পিএম

সাবেক স্বামীর সঙ্গে ফিরতে চান শ্রাবন্তী

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৩:০৫

অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির অভিমন্যু নামে এক পুত্রসন্তান রয়েছে। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে শ্রাবন্তীর সঙ্গেই থাকেন অভিমন্যু ওরফে ঝিনুক।

গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন—‘ঝিনুক পড়াশোনা শেষ করে টলিউডে আসতে চায়। তবে অভিনয় নয়, বাবা রাজীবের মতো সেও পরিচালনা করতে চায়। ফিল্ম নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে চায় অভিমন্যু। আর আমার এসব বিষয়ে পুরোপুরি সম্মতি রয়েছে। ঝিনুককে বলে রেখেছি, তোর পরিচালনায় আমি অভিনয় করব।’

আলোচনায় প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাসের কথাও উঠে আসে। এ সময় রাজীবের প্রশংসা করেন শ্রাবন্তী। তার ভাষায়—‘‘স্বামী হিসেবে হয়তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে। এমনকি, আমাদের বিচ্ছেদ চলাকালীন ‘বিন্দাস’ ও ‘মজনু’ সিনেমায় অভিনয় করেছি। সুযোগ পেলে ফের ওর সঙ্গে কাজ করতে চাই।’’

রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এ সম্পর্কেও ভালো নেই তিনি। কারণ দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা। এ জটিলতা গড়িয়েছে আদালত পর্যন্ত।

Advertisement
Link copied!