বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রদ্ধার হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস

UttorDokkhin

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১১:৪০ এএম

শ্রদ্ধার হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ১১:৪০

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হোয়াটসঅ্যাপ চ্যাটিং সম্প্রতি ফটোগ্রফারাদের ক্যামেরায় ধরা পড়েছে। তারকাদের দেখা পেলেই ভিড় করেন ফটোগ্রফারা। তবে এই বিষয়ে শ্রদ্ধা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

শুক্রবার (৩০ জুলাই) শুটিং শেষ করে সেট থেকে বের হন শুদ্ধা। তিনি তখন ফোন নিয়ে ব্যস্ত। ফটোগ্রফারা ক্যামেরায় ধরা পড়ে তিনটি লাভ ইমোজি দিয়ে সেভ করা কোনো ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন শ্রদ্ধা। সেই সময় তার মুখ হাস্যজ্জ্বল ছিল। ছবি তোলার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এক ফটোগ্রফারা। তবে মুহূর্তের মধ্যে শ্রদ্ধার ভক্তদের রোষানলে পড়তে হয় তাকে। কারো ব্যক্তিগত কথোপকথন ফাঁস করা উচিত নয় বলে মন্তব্য করেন তারা।

এদিকে বেশ কিছুদিন ধরে তারকা ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে এই অভিনেত্রীর প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। প্রায়ই বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা যায়। যদিও রোহানের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছেন শ্রদ্ধা।

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিরপ্রাপ্ত সিনেমা ‘বাঘি-থ্রি’। লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।

Advertisement
Link copied!