taanjin
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৬:০৩ পিএম
উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৮:০০
নির্মাতা জুলফিকার জাহেদীর নতুন চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। 'কাগজ দ্য পেপার' নামের সিনেমাটি ক্লাসিক গল্পে নির্মিত হবে।
এক স্বনামধন্য লেখকের গল্প নিয়ে 'কাগজ দ্য পেপার' চলচ্চিত্রটি। এক যুগের মাঝের সব ফিলোসফি এবং কিভাবে সেই ফিলোসফির মৃত্যু হয় সে গল্পই সিনেমাটি তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। সিনেমাটি নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ফেস্টিভাল গুলো উদ্দেশ্য করে।
নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, 'ঈদের পরই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এখন আমরা স্ক্রিপ্টে সব থেকে বেশি সময় দিচ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করবো।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা আইরিন বলেন, 'এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমার সাথে পরিচিত হয়নি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমরা আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করবো। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে। আশা করছি দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে।'
এতে আরো অভিনয় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।