বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ফনিক্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করেছে

mashiurjarif

প্রকাশিত: জুন ৬, ২০২১, ১০:৪০ এএম

ফনিক্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করেছে

উত্তরদক্ষিণ| রবিবার, ৬ জুন ২০২১ | আপডেট ১০:৪০

শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৩১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ১০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট বেলা আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Link copied!