বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাপ্তাহিক রিটার্নে ১০ খাতে দর বেড়েছে

mashiurjarif

প্রকাশিত: মে ২২, ২০২১, ১০:০৪ পিএম

সাপ্তাহিক রিটার্নে ১০ খাতে দর বেড়েছে

উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ২২:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছেও ১০ খাতে।

সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ১০.২ শতাংশ দর বেড়েছে। এরপরে ব্যাংক খাতে ৪.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বিমা খাতে ৩.১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ২.৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.২ শতাংশ, খাদ্য খাতে ২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৭ শতাংশ, বিবিধ ও আর্থিক খাতে দশমিক ৬ শতাংশ করে লেনদেন হয়েছে।

দর কমেছেও ১০ খাতে। খাতগুলো হচ্ছে- ট্যানারি, টেলিকমিউনিকেশন, সিমেন্ট, কাগজ, ভ্রমণ-অবকাশ,বস্ত্র, সিরামিক, জ্বালানি-বিদ্যুৎ, ওষুধ-রসায়ন ও প্রকৌশল খাত।

Advertisement
Link copied!