বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে ব্যবসায়ীকে হত্যা করে ৩ লাখ টাকা ছিনতাই

UttorDokkhin

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০, ১২:০০ পিএম

নাটোরে ব্যবসায়ীকে হত্যা করে ৩ লাখ টাকা ছিনতাই

উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:০২

শনিবার (২১ নভেম্বর) রাতে নাটোরের নলডাঙ্গায় এক সার ব্যবসায়ীকে হত্যা করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিহত সার ব্যবসায়ী অরুণ শর্মা সোনাপাতিল গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, অরুণ শর্মা রাত ৯টার দিকে দোকান বন্ধ করে টাকা নিয়ে নলডাঙ্গা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় দুর্বৃত্তরা পেছন থেকে রড দিয়ে তার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অরুণের কাছে থাকা ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Advertisement
Link copied!