UttorDokkhin
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৪:৫৩ পিএম
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | আপডেট ১৬:৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৮ জন। চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন।এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।
মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।