বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু

taanjin

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৬:১০ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৮:১০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ জনের মৃত্যু হয়েছে যা আগের দিন ছিল ২৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন যা আগের দিন ছিল ১ হাজার ১১৪ জন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় গড় শনাক্তের হার কমেছে। বৃহস্পতিবার গড় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। শুক্রবার এই শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা: স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে পরীক্ষাগার ছিল ৮১৫টি। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৫টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৬টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬১৪টি।

এ সব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২৭ হাজার ৫৫৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ১৪১টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৬৫ হাজার ৫০৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ১৩ হাজার ৬০২টি।

২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা বেড়েছে: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে তবে কমেছে গড় শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। একই সময়ে মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ।

২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুও: গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২৪ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৩৬৮ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

Advertisement
Link copied!